রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সম্প্রীতির বাংলাদেশে সকলে মিলে উৎসব পালন করতে হবে —গাবতলীতে এসপি সুদীপ চক্রবর্তী

গাবতলী (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
149 বার পঠিত
সম্প্রীতির বাংলাদেশে সকলে মিলে উৎসব পালন করতে হবে —গাবতলীতে এসপি সুদীপ চক্রবর্তী

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, সামাজিক সম্প্রীতির বাংলাদেশে সকলে মিলে ধর্মীয় উৎসব পালন করতে হবে। একে অন্যের সহায়ক হয়ে কাজ করতে হবে। যাতে সমাজে কোন বিশৃঙ্খলা না হয়।

আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বুধবার দুপুরে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।


গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসলাম মুক্তা, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা ইমাম মোয়াজ্জেম কমিটির সভাপতি মাওঃ ওয়াজেদ আলী, গজারিয়া জামে মসজিদের ইমাম মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রনজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার রায় প্রমুখ।

সভায় ৭৫টি পুজা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭৫টি শারদীয়া দুর্গা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকের হাতে ৮’শ পিস শাড়ি বিতরণ করেন।


Facebook Comments Box


Posted ৮:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!