রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে ঘরের তালা কেটে গরু চুরি, চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
472 বার পঠিত
ধুনটে ঘরের তালা কেটে গরু চুরি, চক্রের দুই সদস্য আটক

বগুড়ার ধুনটে পাকা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে যাওয়া পথে গরু সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোর বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলকোট এলাকার মৃত আব্দুল বাকি এর ছেলে ইসলাম (৪১) ও মৃত ওমর আলী মন্ডলের ছেলে সালাম মন্ডল  (৪২)। মঙ্গলবার ১৭ অক্টোবর দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ অক্টোবর সকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

গরুর মালিক নান্দিয়ার পাড়া গ্রামের মৃত জিয়াউর রহমান স্ত্রী সাবানা খাতুন জানান, ৫টি গরু বসতবাড়ীর সামনে পাকা গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে রাতে পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন বুধবার ১৮ অক্টোবর ভোরে ঘুম থেকে উঠে গরু বের করার জন্য গোয়াল ঘরের গিয়ে সাবানা খাতুন গোয়াল ঘরের দরজার হ্যাসবল কাঁটা ও ঘরের দরজা খোলা দেখতে পায়। তখন সাবানা খাতুন গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করে ৫টি গরুর মধ্যে ৪টি গরু দেখতে পায়। ১টি গরু চুরি হয়েছে বলে ডাক চিৎকার করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে চুরি যাওয়া ১টি গরু খোঁজা-খুঁজি শুরু করে। খোঁজা খুজির এক পর্যায়ে জানতে পারে ধুনট থানা পুলিশ ১টি গরু সহ দুইজন ব্যক্তিকে আটক করেছে। পরবর্তীতে সাবানা খাতুন সহ তার মামা শশুর ধুনট থানায় এসে চুরি যাওয়া গরুটি তার বলে সনাক্ত করে।


পুলিশ জানায়, ১৮ অক্টোবর ভোরে উপজেলার কালেরপাড়া ইউনিয়ের উত্তর কান্তনগর গ্রামের সাইফুল ইসলামের বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে গরুসহ দুইজন চোরকে আটক করা হয়েছে। পরে গরুর মালিক সাবানা খাতুন সহ তার মামা শশুর হযরত আলী বাদি হয়ে মামলা দায়ের করার পর চোর চক্রের দুই সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!