বগুড়ার সোনাতলায় সাব-রেজিষ্টার অফিসার নুসরাত জাহান এর বিরুদ্ধে ঘুষ নেয়াসহ নানা অনিয়মের অভিযোগে ষষ্ঠদিনের মত কর্মবিরতি অব্যাহত রেখেছে দলিল লেখক সমিতি।
গত ১১ অক্টোবর নানা অভিযোগ তুলে সাব-রেজিষ্টার নুসরাত জাহানের অপসারণের দাবিতে প্রতিবাদ সভা,মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে দলিল লেখক সমিতি কর্মবিরতি ঘোষণা করেন।
মঙ্গলবার এ উপলক্ষে সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। সাব-রেজিষ্টারের অপসারণে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি নবীন আনোয়ার কমরেড,সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মিঠু,সাংগাঠনিক সম্পাদক মাছুদুর রহমান বকুল,কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম,কর্মবিরতি কর্মসূচীর সম্বনয়ক দিলিল লেখক তৌহিদুল ইসলাম মিলন, জাহিদ হাসান ঝোটন,লায়ন ইসলামসহ সমিতির সকল সদস্য।
Posted ৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia