বগুড়ার সারিয়াকান্দিতে শয়ন কক্ষে প্রবেশ করে এলোপাথারি মারপিট করে সাইফুল ইসলাম (৪২) নামে একজনকে গুরুতর আহত করে ব্যাগে থাকা নগদ ৫ লক্ষাধিক টাকা ও এক ভরি ওজনের স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার আনুমানিক সকাল ১১ টায় ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোজাফফর রহমান প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৪২) এলাকায় আদম ব্যবসায়ী হিসাবে পরিচিত। এ সুবাদে এক বছের পূর্বে একই গ্রামের টুকু আকন্দের ছেলে ওয়াজেদকে দুবাই পাঠান। সেখানে প্রায় বছর খানেক চাকুরী করার পর সে দেশে ফিরে আসে। এরপর তার সাথে টাকা পয়সা নিয়ে মত পার্থক্য দেখা দেয়। কিন্তুু সাইফুল ইসলাম টাকা দিতে অস্বীকৃর্তি জানালে, গ্রামে একাধিকবার শালিশ বৈঠক করা হয়।
জহুরুল ইসলাম বলেন, প্রায় মাস খানেক আগে ওয়াজেদ দেশে আসলে টাকার দাবী ফেরত চায়। এনিয়ে কয়েক বার শালিশ দরবার করেছি। সোমবার সকালে পুনরায় এমন শালিশ দরবার শেষে সাইফুলের শয়ন কক্ষে ওয়াজেদ দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় । এ সময় সাইফুলকে এলোপাথারী ভাবে মারপিট করে। এসময় সাইফুল অজ্ঞান হয়ে পড়ে।
গৃহবধূ শেফালী বেগম বলেন, সাইফুল জ্ঞান হারিয়ে ফেললে ওয়াজেদ ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে ৫ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তা এস.আই খোকন দাস বলেন, ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia