রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে প্রাণি চিকিৎসককে মারপিট টাকাসহ চেক ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
280 বার পঠিত
ধুনটে প্রাণি চিকিৎসককে মারপিট টাকাসহ চেক ছিনতাইয়ের অভিযোগ

বগুড়ার ধুনটে মটর সাইকেল এর গতিরোধ করে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক  প্রাণি চিকিৎসক কে মারপিট, ৩ লক্ষাধিক টাকাসহ ও  স্বাক্ষরিত কোম্পানির তিনটি চেক এর পাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল অনুমান ১১টার দিকে উপজেলার হেউটনগর বড় বাড়ী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত চিকিৎসক আব্দুর রাজ্জাক উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউটনগর বড় বাড়ী এলাকার বাসিন্দা ও মরহুম মোহাম্মদ আলী প্রাং এর ছেলে।


জানা যায়, ওই প্রাণি চিকিৎসক কান্তনগর বাজারসহ পল্লী এলাকায় প্রাণিদের চিকিৎসা প্রদান করেন।   মঙ্গলবার সকাল অনুমান ১১টার দিকে নিজ বাড়ি থেকে মটরসাইকেলের পিছনে রাখা ডাক্তারি ব্যাগের মধ্যে করে ৩ লক্ষ ২০ হাজার টাকা ও কোম্পানির স্বাক্ষরিত ৩টি চেকের পাতা নিয়ে ধুনটের উদ্দেশ্যে রওনা হন। বড় বাড়ি জামে মসজিদের সামনে যাওয়া মাত্রই প্রতিবেশী মৃত ইসাহাক আলীর ছেলে এরশাদ আলী ও বকুল মিয়াসহ ৮/১০ জন ওই প্রাণি চিকিৎসকের মটর সাইকেল এর গতিরোধ করে দাড়ায়। এ সময় দূর্বৃত্তরা ওই প্রাণি চিকিৎসককে বেধরক ভাবে মারপিট করে ও কাছ থেকে ৩টি স্বাক্ষরিক ব্যাংকের চেক ছিনিয়ে নেয়।

প্রাণি চিকিৎসক আব্দুর রাজ্জাক  বলেন, এরশাদ আলী, বকুল মিয়াসহ তার লোকজন আমার মটর সাইকেল এর গতিরোধ করে আমাকে এলোপাথারী ভাবে মারপিট করেছে। তারা আমার নিকট থেকে নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ৩টি স্বাক্ষরিত চেক এর পাতা কেড়ে নেয় ও আমার ব্যাগের থাকা ঔষুধ  ফেলে দিয়ে নষ্ট করে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে।


এ বিষয়ে অভিযুক্ত বকুল মিয়ার  সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব  হয়নি।

Facebook Comments Box


Posted ৪:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!