বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ সহিদুল ইসলাম খোকা বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার রাতে এ উপলক্ষে পৌরসভার ১৯নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির সহ-ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক,শহর বিএনপির সহ-সভাপতি ও ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজাউল হক ও শহর বিএনপি’র সেচ্ছাসেবক সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার আ’লীগনেতা আলহাজ¦ সহিদুল ইসলাম খোকাকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ১৯নং ওয়র্ড বিএনপির সভাপতি আলহাজ¦ রেজাউল হক বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালাচ্ছে। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন। অতীত কর্মকা- পর্যালোচনায় কোনো অসন্তোষ না থাকায় তাঁকে বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছে। সদ্য বিএনপিতে যোগদানকারী নেতা আলহাজ¦ সহিদুল ইসলাম খোকা বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে আমার অনেক ত্যাগ রয়েছে। দীর্ঘ ১২বছর আগে তৎকালীন বগুড়া জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে দলে যোগদান করে ছিলাম, এতদিন ধরে দল করে কোনো মূল্যায়ন পেলাম না। দলে তৃণমূল নেতা-কর্মীদের মতের কোনো মূল্য নেই। তারা গণতন্ত্রকে বিশ্বাস করেনা, এ কারণে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোরশেদ আলম, আতাউর রহমান, মুসা করিম আকালু, আব্দুল করিম মিষ্টার, আব্দুল গোফ্ফার, মাসুদ খন্দকার, ইয়াকুব আলী, মহিদুল ইসলাম, যুবনেতা ইমরান হোসেন, শ্রমিকদলনেতা রবিউল ইসলাম, সেচ্ছাসেবকদলনেতা মোস্তফা আল ঠান্ডু, ছাত্রদলনেতা আবু হাসান আপন, বিএনপিনেতা আমিনুল ইসলাম রাজ্জাক, বেল্লাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মিজান মাষ্টার, জিল্লার রহমান, সুজো, লুৎফর রহমান, জুয়েল, আলম মিঠু প্রমুখ।
Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia