রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে বগুড়ায় বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
90 বার পঠিত
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে বগুড়ায় বিএনপির অনশন

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বগুড়ায় অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অনশন করে দলের নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন জেলা কার্যালয়ের সামনে। এসময় বিপুলসংখ্যক নেতা-কর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিসহ নানা স্লোগান দেন।


অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁকে উন্নত চিকিৎসার জন্য এখনই বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকারের টালবাহানায় খালেদা জিয়ার কিছু হলে এর থেকে রেহাই পাবে না আওয়ামী লীগ সরকার। তারা সবকিছু অন্ধকারে রেখে ফের একটি পাতানো নির্বাচনের পথে হাঁটছে। যা এই বাংলার মাটিতে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, আহসানুল হক তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাঈন, লাভলী রহমানসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


Facebook Comments Box


Posted ৭:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!