বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের শাহিন (৩৬) নামে একজন কে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। পুলিশ তাকে আপন ভাগ্নীর সাথে অনৈতিক কাজের অভিযোগে আটক করে। আটককৃত শাহিন উপজেলার কুতুবপুর ইউনিয়নের খোকা মন্ডলের ছেলে। শাহিন বিবাহিত তার স্ত্রীর নাম সাবিনা ইয়াসমিন ও তার তিন জন ছেলে সন্তান আছে।
স্হানীয়রা জানিয়েছেন, শাহিন মাস দুয়েক আগে কামালপুর গ্রামের তার এক নাবালক ভাগ্নীকে নিয়ে ঢাকায় পাড়ি জমায়। সেখানে ভাড়া করা বাসায় ভাগ্নীর সাথে ঘর সংসার করতে থাকে। আবার গত মঙ্গলবার রাতে কামালপুরে বোনের বাড়িতে ফিরে আসে। বোনের সন্দেহ হলে তাকে বাড়িতে চলে যেতে বলে।
তার বোন জুলেখা বেগম বলেন, কিভাবে সে ভাগ্নীর সাথে এ কুকর্ম করলো,তা শুনে আমি হতবাক। এ ঘটনা গ্রামের লোকেরা শোনার পর তাকে ঘেরাও করে রাখে।
শাহিন বলেন, আমার বউ, ছেলে আছে এটা ঠিক কিন্তু কি কারনে যে এরকম ঘটনা ঘটে গেলো কিছু আমি বুঝতে পারছি না। আমাকে এখন যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিবো।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার বলেন, তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে পরবর্তীতে অবস্হা বুঝে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher