রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাব-রেজিষ্টারের অপসারণের দাবিতে সোনাতলায় দলিল লেখক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   বুধবার, ১১ অক্টোবর ২০২৩
450 বার পঠিত
সাব-রেজিষ্টারের অপসারণের দাবিতে সোনাতলায় দলিল লেখক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

বগুড়ার সোনাতলায় সাব-রেজিষ্টার অফিসার নুসরাত জাহান এর বিরুদ্ধে ঘুষ নেয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা দলিল লেখক সমিতি।

এ উপলক্ষে ১১ অক্টোবর সকালে সমিতি অফিসে দলিল লেখক মো. সামছুদ্দিন সবুজ এর সভাপতিত্বে ও তৌহিদুল ইসলাম মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এতে দ্রুত সাব-রেজিষ্টারের অপসারণ চেয়ে বক্তব্য দেন দলিল লেখক নবীন আনোয়ার কমরেড,মোমিনুল ইসলাম মিঠু,জাহিদ হাসান প্রমুখ।

এরপর দুপুরে সমিতির সদস‍্যরা উপজেলা চত্তরে রাস্তার উপর মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগি এলাকাবাসীরাও অংশগ্রহন করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু ও সাবেক উপজেলা আল:লীগের সহসভাপতি ও সাবেক প‍্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের। মানববন্ধন শেষে সমিতির সদস‍্যরা ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।


Facebook Comments Box


Posted ৬:৩১ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!