সুখে-দুখে মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি এলাকার মানুষের সব প্রয়োজনে পাশে থাকতে চান বলে জানিয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ভিপি সাজেদুর রহমান সাহীন।
শনিবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরের রাণীরহাট বন্দরে আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই আসনে বিগত দিনে অনেকেই সংসদ সদস্য ছিলেন। কিন্তু এলাকার উন্নয়নে তেমন কোনো কাজ করেননি। সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছতেই পারেননি। এই জায়গাটিতেই পরিবর্তন আনতে চাই। নির্বাচিত হলে সুখে-দুঃখে সবসময় শাজাহানপুর-গাবতলী এলাকার উন্নয়নে সকল শ্রেণী পেশা মানুষের পাশে থাকতে চাই।
আপনাদের সমর্থনে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো। যে কোনো প্রয়োজনে মানুষ যেন আমাকে পাশে পায়। স্থানীয় মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে তুলছে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে। তাঁর সঙ্গে তাল মিলিয়ে তৃণমূলের নেতৃত্বকেও কাজ করতে হবে। এলাকার জনগণের সমর্থন পেলে সে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে চান তিনি।
আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, ছামছুল আলম ফকির, ওমর ফারুক, ওয়ালিউল ইসলাম মামুন, রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নুরুল আমিন শিশির, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, আসাদুজ্জামান রাজু প্রমুখ।
Posted ৭:০১ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher