রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডে আটক ০৬; ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
573 বার পঠিত
বগুড়ায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডে আটক ০৬; ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালক মুকুল হত্যাকাণ্ডের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

নাটোর ও বগুড়ার শেরপুর থেকে গত শনিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার টুনিপাড়া এলাকার এমদাদুল হক মিলন, নাটোরের সিংড়া উপজেলার সাতারদিঘী এলাকার আনোয়ার হোসেন প্রামানিক, গুরুদাসপুর উপজেলার পশ্চিম ধানুয়া মধ্যপাড়ার আব্দুল জলিল সবুজ, সুবহান, রাজশাহীর চারঘাটের উত্তর রায়পুর এলাকার ঝন্টু ওরফে বেলাল ও নাজিরুল ইসলাম।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার জানান, গত ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের একটি জমি থেকে ইজিবাইক চালক মুকুল হোসেনের লাশ উদ্দার করে পুলিশ। সে সময় লাশের পরিচয় পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজন তার লাশ দেখে তাকে মুকুল হোসেন বলে শনাক্ত করে।


উল্লেখ্য; ১৫ সেপ্টেম্বর বগুড়া শাজাহানপুর উপজেলার খাদাস উলাল পাড়ার মুকুল হোসেন ইজিবাইকসহ নিখোঁজ হন। পরে মুকুলকে হত্যার অভিযোগে মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিদের আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে।

Facebook Comments Box


Posted ৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!