বগুড়ার সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত 0৩। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ফুলবাড়ি ইউনিয়নের হরিনা গ্রামে। আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সুরুজ্জামান মন্ডলগং ৬০ শতক জমিতে মাসকালাইয়ের বীজ বপন করেন। শুক্রবার ভোরে তিনি জমি দেখতে যান। জমিতে লাগানো ঘাস কে বা কাহারা কর্তন করে নিয়ে যায়। এঘটনায় সুরুজ্জামানসহ তার লোকজন অজ্ঞাত ব্যক্তিদের গালি গালাজ করতে থাকে। বিষয়টি প্রতিপক্ষ হারুন অর রশিদ (হারুন) ও তার স্ত্রী পলি আক্তার জানতে পারেন। তারা ক্ষিপ্ত হয়ে সুরুতজ্জামান মন্ডল পথরোধ করে হামলা চালায়।
এ ঘটনায় বৃদ্ধসহ ৩জন আহত হয়। আহতরা হলেন বৃদ্ধ লাল মিয়া (৭০), ওয়েদা বেগম ( ৫০) ও সুরুতজ্জামান মন্ডল( ৫৫) । আহতরা বর্তমানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura | Sazu Mia