রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় লায়লা রুহুল স্মৃতি গ্রন্থাগার ও কল্যাণ ট্রাস্ট এর উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
222 বার পঠিত
বগুড়ায় লায়লা রুহুল স্মৃতি গ্রন্থাগার ও কল্যাণ ট্রাস্ট এর উদ্বোধন 

বগুড়ার শেরপুরের কৈগাঁতি বাজারে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার এবং লায়লা রুহুল কল্যাণ ট্রাস্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৮ টায় কৈগাঁতি বাজারে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা এডভোকেট। ফিতা কেটে এ উদ্বোধন ও ঘোষনা করেন।

উদ্বোধন শেষে  লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার এর সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও  অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন  কৈগাঁতি লায়লা রুহুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, সহকারী শিক্ষক আরিফা খাতুন, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন (টিক্কা), জাতীয় শ্রমিক লীগ মথুরাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শিপন শেখ, কৈগাঁতি বাজার জামে মসজিদের ইমাম মো. আওয়াল হোসেন, মো. কামরুল ইসলাম  প্রমুখ।


প্রধান অতিথি বলেন,  সামাজিক অবক্ষয় রোধে তরুণ সমাজকে প্রগতিশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার বলিষ্ঠ ভূমিকা রাখবে। তরুণদের মোবাইল আসক্তি কমিয়ে বইমুখী করাও এ কর্মসূচীর আরেকটি উদ্দেশ্য।লাইব্রেরীর পাশাপাশি গঠন করা হয়েছে লায়লা রুহুল কল্যাণ ট্রাস্ট, যার মাধ্যমে সুবিধা ভোগ করবে অসহায়, গরিব, মেধাবী শিক্ষার্থী ও জনগন।

Facebook Comments Box


Posted ৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!