শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের সভাপতিকে জড়িয়ে ফেসবুকে পোস্ট, থানায় অভিযোগ

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
127 বার পঠিত
শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের সভাপতিকে  জড়িয়ে ফেসবুকে পোস্ট, থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে ছবি ও কিছু মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

১২ সেপ্টেম্বর রাতে থানায় এমন অভিযোগ দায়ের করেন শিবগঞ্জে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু।


অভিযোগ সূত্রে জানা যায়, রাম নারায়ণ কানু শিবগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও গণেশ প্রসাদ কানু বানাইল বারোয়ারী শিব মন্দিরের কোষাধ্যক হওয়ায় তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠে। পূজা উদযাপন পরিষদের নির্বাচন কেন্দ্রীক তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরে।

Gonesh Prosad নামের ফেসবুক আইডি থেকে রাম নারায়ন কানু ও পূজা উদযাপন পরিষদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রকার কথাবার্তা লিখে পোস্ট করা হয়।


শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু বলেন, গত ৭ই এপ্রিল রাত ৯.০৩ ঘটিকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাই যে, কোষাধ্যক্ষ Gonesh Prosad ফেসবুক আইডি থেকে আমার ছবিসহ কু-রুচিপূর্ণ কথাবার্তা লিখে পোস্ট করা হয়েছে। বিষয়টি আমার জন্য সম্মানহানীকর হওয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

পোস্টের বিষয়টি নিশ্চিত করে গণেশ প্রসাদ কানু বলেন, আমি পৌর কমিটিতে সভাপতি প্রার্থী হয়েছিলাম। ৭০ ভোটের মধ্যে আমি ৬০ ভোট পেলেও এখন পর্যন্ত আমার কমিটিকে অনুমোদন দেওয়া হয়নি। ২বারের বেশি কেউ পূজা উদযাপন পরিষদের সভাপতি থাকতে পারবেনা এমন নিয়ম থাকলেও রাম নারায়ণ কানু ৩বার সভাপতি হলেন কেমনে! এমন বিভিন্ন ঘটনার জন্য আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!