বগুড়ার শিবগঞ্জে জোনাকি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা জাতীয়পার্টি সাধারণ সম্পাদক, ও সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লার সভাপতিত্বে উপজেলার ভবানীপুর ঐতিহাসিক খেলার মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও মানবধিকার সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি (আসক) এর সভাপতি মোছাঃ স্বপ্না চৌধুরী।
খেলায় অংশ গ্রহণ করেন বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম সৈয়দ আহম্মেদ কলেজ সুখানপুকুর ফুটবল একাডেমী। খেলায় নির্ধারিত সময়ের গোল শূন্য ড্র হওয়ার সরাসরি টাইব্রেকারে মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে সৈয়দ আহম্মেদ কলেজ সুখানপুকুর ফুটবল একাডেমি কে ৩-২ হারিয়ে বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি বিজয় লাভ করেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher