রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে বিপদসীমার উপরে যমুনার পানি; বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস, চরম আতংকে এলাকাবাসী

আলোকিত বগুড়া   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
152 বার পঠিত
সারিয়াকান্দিতে বিপদসীমার উপরে যমুনার পানি; বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস, চরম আতংকে এলাকাবাসী

মাইনুল হাসান মজনু: বগুড়ার সারিয়াকান্দিতে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনার পানি।তীব্র ঘূর্ণাবর্ত ও ব্যাপক ভাঙ্গনে কামালপুরের যমুনা তীর সংরক্ষণ কাজের আরও ২শ’মিটার এলাকা তীররক্ষা বাধ ধসে গেছে। এতে স্হানীয়দের মধ্যে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।

উজানের পাহাড়ী ঢলের পানিতে বুধবার সকালে বিপদ সীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, আজ শনিবার দুপুরে সে পানি ২২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কামালপুরের ইছামারা নামক স্থানে গত ১৫ দিন ধরে ভাঙ্গা শুরু হয়। এবং সেখান কার ৩০০ বসত ঘড় যমুনার গর্ভে চলে যায়।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙ্গন, অব্যাহত থাকায় আজ শনিবার সেখানে তীর সংরক্ষণ কাজের আরো ২০০ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। এখানে ৮ বছর আগে প্রায় ৩০০ কোটি টাকায় তীর সংরক্ষণ কাজ করা হয়েছিল। কাজ করার পর থেকেই ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলেছিল স্থানীয়রা। কিন্তু আমলে নেয়নি কেউই। সহনীয় শুকুর আলী জানান,প্রথম থেকেই কাজের মান ভালো ছিলোনা। এজন্য আমরা অনেকের কাছে অভিযোগ করেছিলাম কিন্তু কোনো কাজো আসেনি।এছারা এবার ভাঙ্গন দেখা দেওয়ার ওর ইছামারায় কর্মকর্তারা কাজ করছিলো ঠিকি তা ছিলো লোক দেখানো যার কারণে তীর সংরক্ষণ প্রকল্পের এই অবস্থা। অথচ তারা বলেছিলো এ নদী আর কখনো ভাঙ্গবে না।


পানি উন্নয়ন বোর্ডের এস ডি ই জানান,সব কিছু ঠিকঠাক রয়েছে। আজকে কোথাও তেমন একটা ভাঙ্গেনি।

সারিয়াকান্দির ইউ এন ও( ভারাপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, নদী ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। কোনো মানুষ কে খাদ্য কষ্টে রাখবো না, বগুড়া জেলা প্রশাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন।


Facebook Comments Box


Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!