রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে মুহূর্তেই যমুনায় বিলীন শতাধিক বসতঘর

মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার   বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
322 বার পঠিত
সারিয়াকান্দিতে মুহূর্তেই যমুনায় বিলীন শতাধিক বসতঘর

বগুড়ার সারিয়াকান্দিতে হঠাৎ করে যমুনা নদী ভাংগনে বিলীন হয়ে গেছে, প্রায় শতাধিক বসতবাড়ি। ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে- উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় এমন ঘটনা ঘটে।

যমুনা নদী মাত্র ৩০ মিনিটের তান্ডব দেখে হতবাক স্থানীয়রা। কামালপুর ইউনিয়নের ইছামারা এবং কামালপুর ফকির পাড়া এলাকায় বর্ষা শুরু থেকেই নদী ভাংগন শুরু হয়েছিল। সেখানে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আসছিল। কিন্তু গত কয়েক দিন যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে নদী ভাংগন আরও তীব্র হয়।


আজ দুপুরে ইছামারা এলাকায় হঠাৎ ঘুর্নাবর্ত সৃষ্টি হয়। এর পরপরই নিমেষেই ভাঙনের কবলে পড়ে স্বপ্না বেওয়া, রবিন মিয়া, হাওয়া বেগম ও আব্দুল বাছেদের বসতবাড়ি সহ অন্তত শতাধিক বসতবাড়ি, আসবাবপত্র, গবাদি পশু, বাড়ীর আশপাশের গাছ পালা চোখের পলকে যমুনা নদীর পানিতে ভেসে যায়।

যমুনা নদী ভাংগনে ক্ষতিগ্রস্ত স্বপ্না বেওয়া আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, যমুনা নদী আমার সব কিছু কেড়ে নিলো, দুটি ঘর, কাপড়-কাঁথা-বালিশ, হাঁস মুরগি সব কিছু ভেসে গেছে, আমি এখন কি নিয়ে বাঁচব।


এদিকে ভাঙনের ভয়ে আশপাশের আরও অন্তত ২৫০টি পরিবারের মানুষ তাদের বসতবাড়ি ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যেতে থাকেন।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির আলোকিত বগুড়া’কে জানান, গত কয়েক দিন থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দেখা দিয়েছে নদী ভাংগন। আমরা পর্যাপ্ত পরিমাণ বালু ভর্তি জিও টিউব ডাম্পিং করা হচ্ছে। তবে ভাঙন রক্ষায় কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!