রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ওএমএস’র ১৫৫ বস্তা চালসহ মজুদদার ও তার সহযোগী গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ২১ আগস্ট ২০২৩
215 বার পঠিত
বগুড়ায় ওএমএস’র ১৫৫ বস্তা চালসহ মজুদদার ও তার সহযোগী গ্রেফতার

বগুড়ায় ওএমএস এর ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার ও সেই সাথে মজুদার এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (২০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের একটি টিম সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে চালগুলো জব্দ এবং তাদের গ্রেফতার করে।


পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো সদরের শেখেরকোলা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্য বিভাগের ডিলার মোখলেসুর রহমান দিপু ও দোবাড়ীয়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফেরদৌস।

অভিযান পরিচালনাকারী সদর থানার এসআই নুর জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়াপাড়া ইউনিয়নের কমলপুরে সুলতান মাহমুদের মালিকানাধীন মীর সেমিঅটো রাইস মিলস কালার শাটার মিলস এর গোডাউনে অভিযান চালানো হয়। তবে গোডাউনটি আলম ও ফেরদৌস নামে দুজন ভাড়া নিয়ে পরিচালনা করেন।


অভিযানকালে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর মজুদকৃত ১৫৫ বস্তা (প্রতিটি বস্তায় ৩০ কেজি করে) চাল উদ্ধার করা হয়। সেইসাথে মজুদকারী ডিলার মোখলেসুর রহমান দিপু ও ফেরদৌসকে গ্রেফতার করা হয়।


এসআই জাহিদ আলোকিত বগুড়া’র প্রতিবেদককে জানান, সরকারি এই চাল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে বিক্রির জন্য, মজুদের জন্য নয়। কিন্তু আসামিরা অসৎ উদ্দেশ্যে এই চাল মজুদ এবং বিক্রি করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আ/ব/নুরনবী

Facebook Comments Box

Posted ৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!