রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শাশুড়ি—ননদ ও প্রতিবেশিদের মারপিটে গুরুতর আহত ছেলের বউ; থানায় অভিযোগ

আলোকিত বগুড়া ডেস্ক   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
528 বার পঠিত
শাশুড়ি—ননদ ও প্রতিবেশিদের মারপিটে গুরুতর আহত ছেলের বউ; থানায় অভিযোগ

রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি গ্রাগে শ্বাশুরী-ননদ ও প্রতিবেশিদের মারপিটে ছেলে বউ মোছাঃ আংগুর বেগম (২৭) বামচোখ জখম সহ গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই বিকাল ৪টায় নিজ বাড়িতে। এ ব‍্যাপারে আংগুর বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ থানয় অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলো শ্বাশুরী মাসুদা (৬০), ননদ মোছাঃ শাহিনুর বেগম (৪২), প্রতিবেশি মোঃ হারুন (৩৩),তার স্ত্রী মোছা: মালা বেগম (৩২),মোঃ মাসুম (২৭) ও তার স্ত্রী মোছাঃ হানিফা বেগম (২৩)।


সরজমিনে ও অভিযোগ সুত্রে জানা যায়, আংগুর বেগমের স্বামী মো: গোলাম রাব্বারী(বিপুল) ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করে। এ সুযোগে শ্বাশুরী ননদ প্রায়ই কারনে অকারনে অকথ‍্য ভাষায় গালিগালাজ সহ জগরা বিবাদে লেগে থাকতো। ঘটনার দিন আমি ভেড়ার জন‍্য আমাদের আম গাছ হতে পাতা পাড়লে শ্বাশুরী আমাকে গালিগালাজ করতে থাকে। আমি নিশেধ করলে প্রতিবেশিদের নিয়ে আমাকে বেদম মারপিট করে এবং তারা আমার ০৮ আনা স্বর্ণের কানের দুল ও নাক ফুল ছিনিয়ে নেয়। এছড়াও পরবর্তীতে আমাকে জীবনে শেষ করে দেয়ার হুমকি প্রদান করে বিবাদীরা।

এ ব‍্যাপারে গ্রামের লোকজন মারপিটের বিষয়টি নিশ্চিত করেছে।


এ ব‍্যাপারে আংগুরের শ্বাশুরী ও ননদ মারপিটের বিষয়টি অ স্বীকার করে।

এ ব‍্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ঘটনার বিষয়ে থানা অভিযোগ হয়েছে এবং তদন্ত অব‍্যাহত রয়েছে।


Facebook Comments Box

Posted ১১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!