রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তারেক-জোবাইদার সাজা; বগুড়ায় বিএনপির বিক্ষোভ

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ০২ আগস্ট ২০২৩
222 বার পঠিত
তারেক-জোবাইদার সাজা; বগুড়ায় বিএনপির বিক্ষোভ

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বগুড়া জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আলোচনা সভা করা হয়।

এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, আদালতের এ রায় আমরা মানি না। প্রশাসনের লোকদের চাপে ফেলে, চাকরি হারানোর ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার যা খুশি আদায় করে নিচ্ছেন। এই সরকারকে গদি থেকে নামাতে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থকে দেশকে মুক্ত করতে হবে। দেশে আইনের সুশাসন ও স্বাধীন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।


এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীন, জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের আহŸায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

Facebook Comments Box


Posted ৭:০১ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!