সোনাতলা (বগুড়া) থেকে রিমন আহম্মেদ বিকাশ : বগুড়ার সোনাতলা উপজেলায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই (বুধবার) বিকেলে সরকারি সোনাতলা মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে নৌকার কর্মীসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতিও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড.মিনহাদুজ্জামান লীটনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় মহিলা আ’লীগের সদস্য সাহাদারা মান্নান।
উপজেললা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এর সঞ্চলিত কর্মীসভায় আরও বক্তব্য দেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগাঠনিক সম্পাদক এ্যাড.জাকির হোসেন নবাব, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১১:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher