রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ২২ জুলাই ২০২৩
267 বার পঠিত
বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পদযাত্রার নামে বিএনপি ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, ইয়াকুবিয়া স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের আহত, সদর পুলিশ ফাঁড়ি ভাংচুরসহ সারাদেশে ও সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জুলাই শনিবার সকাল ১১ টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।


জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, আল রাজি জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য; প্রতিবাদ সমাবেশে বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও বগুড়ার সকল ওয়ার্ডের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।

Facebook Comments Box


Posted ৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!