বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ২জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ঠেঙ্গামারা নামক এলাকায়।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া গ্রামের বেলাল মন্ডলের পুত্র আরিফ হাসান (২৪)। ও সিএনজি অটোরিকশা চালক বাঘোপাড়া দক্ষিণপাড়া গ্রামের ওয়াজেদ আলীর পুত্র ২ সন্তানের জনক বাপ্পী হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত-রাত ১১টার দিকে বগুড়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিল ১ সিএনজি চালিতো অটোরিকশা। এসময় বগুড়ার সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা নামক স্থান অতিক্রম করার সময় রংপুর দিক থেকে আসা শ্যামলী পরিবহন নামের ১টি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে এসে সিএনজি চালিতো অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি চালিতো অটোরিকশা কয়েকজন যাত্রী লাফিয়ে বাঁচলেও প্রাণে রক্ষা পায়নি সিএনজি অটোরিকশা চালক বাপ্পী ও নব-বিবাহিত যুবক আরিফ। সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দৃশ্যমান বৈদ্যুতি খুঁটি ও মিটারের সঙ্গে ধাক্কা লেগে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফাইম উদ্দিন বলেন, সিএনজি চালিতো অটোরিকশা মাটিডালি বিমান মোড় থেকে যাত্রী নিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিল। এসময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে নিলে সেখানে সিএনজি অটোরিকশা চালকেরও মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, বাসটি সিএনজির সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সাথে ধাক্কা লাগে। এ সময় বৈদ্যুতিক মিটারের মাধ্যমে বাসটিতে আগুন লেগে যায়। এতে গাড়ীতে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানালা ভেঙে নিচে লাফ দেয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher