রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ছুরিকাঘাতে রঙমিস্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৮ জুলাই ২০২৩
175 বার পঠিত
বগুড়ায় ছুরিকাঘাতে রঙমিস্ত্রী খুন

বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় মো. জসিম (৩৮) নামের এক রঙমিস্ত্রী খুন হয়েছেন। নিহত জসিম ঐ এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকলোকমান এলাকার রাব্বি নামের এক যুবকের সাথে নিহত জসিমের গতকাল ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সাথে ঘটনার আগে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বনানী ফাড়ির এসআই সাজ্জাদুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।


Facebook Comments Box


Posted ৪:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!