শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
182 বার পঠিত
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট সেবনকারীসহ ১১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গ্রেফতারকৃত ইয়াবা সেবনকারীরা হলো রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিন্টু মিয়ার ছেলে মেহেদী হাসান সনি (৩২), সারিয়াকান্দি পৌর এলাকার মিঠু মন্ডলের ছেলে আহম্মেদ শাকিল ওসমান (২৮), ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের মৃত শাহাদৎ শেখের মেয়ে শাপলা আক্তার নিশি (২৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ কেশবপুর গ্রামের আবু তাহের প্রধানের মেয়ে সোহানা খাতুন তানিয়া (২৪) ।

একই দিনে বার্মিজ চাকুসহ সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের ইসমাইল ফকিরের ছেলে রাজু মিয়া ওরফে হাবলুকে (২৩) এবং পৌর এলাকার ধাপ গ্রামের মৃত নুরূল ইসলামের ছেলে শাহীন আলম (৩৮) কে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় । এছাড়া ফৌজদারি কার্যবিধির ৩ জন ও গ্রেফতারি পরোয়ানার ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।


সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, ইয়াবা সেবনকারীদের নিকট থেকে ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার আসামীদের বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box


Posted ৬:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!