বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিবাহিত , অছাত্র ও যোগ্যনেতৃত্বকে অবমূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে এমন অভিযোগ তুলেন।
আজ বুধবার (৫ জুলাই) সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক বিক্ষোভ মিছিল পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে থেকে শুরু করে মাদ্রাসা মোড় হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নব ঘোষিত কমিটি বাতিলের দাবি তুলে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট ও পদ বঞ্চিতদের পক্ষে পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী।
লিখিত বক্তব্যে গোলাম রব্বানী বলেন, বিবাহিত,অছাত্র,ছাত্রদলের কর্মী ও অব্যাহতি প্রাপ্ত এবং সক্রীয় রাজনৈতির সাথে সম্পৃক্ত নয় তাদেরকে আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। গঠিত এ কমিটি আমরা মানি না। অবিলম্বে এই অযোগ্য ও অসাংবিধানিক কমিটি বাতিল করে ছাত্রলীগ কলঙ্ক মুক্ত করা হোক। নতুবা আমাদের চলমান কর্মসূচি আরও বৃহত্তর আকারে রূপ নিবে ও রাজপথে আন্দোলন ও সংগ্রামে যেতে হবে। যতদিন কমিটি বাতিল করা না হবে ততদিন আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কোন বিশৃঙ্খল পরিবেশের কারণে যদি কোন সহিংসতা হয় তবে তার দায়ভার বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর বর্তাবে এবং তাদেরকে মেনে নিতে হবে। মেধাবী, ত্যাগী ও যোগ্যদের বিরত রেখে কারও ব্যক্তি স্বার্থে গঠিত এ কমিটি দ্রæত বাতিল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি।’
এসময় সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল, সাবেক দপ্তর সম্পাদক অমিত রাজভর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শান্ত মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাছিউল আলম আকাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী অর্জুন শর্মা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সদর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক বারিক বিন মিঠু, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান শাহীন, চন্দনবাইশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-আমিন হোসেনসহ উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন দুলাল বলেন, কমিটিতে যাদের নাম রাখা হয়েছে তাদের সারিয়াকান্দির কোনও নেতাকর্মী চেনেন না। কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তাদের একটি চক্র পদ দিয়েছেন। অথচ একাধিক ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা রয়েছেন সারিয়াকান্দিতে তাদের বাদ দিয়ে যাদের কেউ চেনেন না তাদেরকে পদায়ন করা হয়েছে। অনতি বিলম্বে উক্ত আংশিক কমিটি বাতিল করে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার আহবান জানান। অন্যথায় প্রকাশিত কমিটির বিরুদ্ধে ব্যাপক কর্মসূচী নেওয়া হবে বলে জানানো হয়।
সদ্য ঘোষিত কমিটির অভিযোগ করা হয় সভাপতি হাবিবুর রহমান হাবিব ফুলবাডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্তেজার রহমান মুন্তের উপর হামলা অভিযোগে অব্যহতি প্রাপ্ত। তার বিরুদ্ধে সে সময় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। ৩নং সহসভাপতি মাহফুজার রহমান সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে তিনি জড়িত নন। কমিটির সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৎকালিন সারিয়াকান্দি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে সিনা শ্রাবন উপজেলা ছাত্রলীগের অন্তভুক্ত কোন শাখার সদস্য নন, ১নং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাগর ও ৫নং সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম রাফি এবং ৮নং সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম উপজেলা ছাত্রলীগের অন্তভুক্ত কোন শাখার সদস্য নন। এ ছাড়া সারিয়াকান্দির মতো গুরুত্বপূর্ণ উপজেলার নেতৃত্বে একই ইউনিয়ন থেকে ৩জনকে সাংগঠনিক পদ, এমনকি ১নং ও ৬নং সাংগঠনিক সম্পাদককে হাটশেরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে পদায়ন করা হয়েছে। কমিটি ২নং সাংগঠনিক সম্পাদক আবু রায়হান একজন বিবাহিত, তাহার নিকাহনামা রেজিষ্ট্রী এ বহি নং- ২/২০, পাতা নং-৫০। ৩নং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রেজভি ও ৪নং সাংগঠনিক সম্পাদক রকি ইসলাম অনিক নব গঠিত কমিটির পূর্বে উপজেলা ছাত্রলীগের অর্ন্তুভুক্ত কোন শাখার সদস্য ছিল না বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মোলনে এসব অভিযোগ তুলে নব গঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়।
এছাড়াও অভিযোগ করা হয়, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা সফল করার জন্য যে সকল প্রার্থীগন কর্মী সমর্থকসহ বিশাল মিছিল নিয়ে কর্মী সভায় যোগদান করেছিলেন তাদের মধ্যে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক বারিক বিন মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক অর্জুন শর্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক রাছিউল আলম আকাশ, সাবেক দপ্তর সম্পাদক অমিত রাজভর, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহিন, চন্দনবাইশা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আল-আমিন, হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সজিব, ভেলাবাডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসানসহ পদ প্রত্যাশি, ত্যাগি, যোগ্য ও সাংগঠনিক ছাত্রনেতাদের আংশিক কমিটিতে পদায়ন করা হয়নি।
প্রসঙ্গত; মঙ্গলবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক মোঃ আল-মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত মোঃ হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও পলাশ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটি এক বছরের জন্য অনুমোদন করা হয়।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher