রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় আম বাগান থেকে ফেরদৌস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়া (সদর) প্রতিনিধি   বুধবার, ০৫ জুলাই ২০২৩
306 বার পঠিত
বগুড়ায় আম বাগান থেকে ফেরদৌস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার পল্লীতে ফেরদৌস (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ী গ্রামের একটি আম বাগান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। দর্শনার্থীদের প্রশ্ন হত্যা না আত্নহত্যা?

ফেরদৌস জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কালাই দামপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র বলে জানা গেছে।


শেখেরকোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ইমতিয়াজ জানান, সকাল ৭টায় স্থানীয় লোকজন পল্লীমঙ্গল- কৈগাড়ী রাস্তার কাঠালতলা ব্রীজের অদুরে রাস্তার পাশের্ব একটি বাগানে এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনা স্থলে আসে। তখন তার পরিচয় জানা যায়নি। পরে দর্শনার্থীদের মধ্যে একজন চিনতে পারে। তিনি আরও জানান, মোবাইল ফোনে তার পারিবারিক সুত্রে জানা গেছে নিহত ফেরদৌস গতকাল তার বাড়ি থেকে রাগ করে বের হয়েছে, সে হার্ডের একজন রুগী। হত্যা না আত্নহত্যা এখনও বলা যাচ্ছে না।

প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। সে কি কারণে মারা গেছে পোষ্টমেটাম রিপোর্ট এ জানা যাবে। সকাল ১০টায় তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। লাশটি এক নজর দেখার জন্য শত-শত জনতা ভিড় জমায়।


Facebook Comments Box


Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!