রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ০৩ জুলাই ২০২৩
146 বার পঠিত
সারিয়াকান্দিতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

ভূমি বাঁচাও, কৃষক বাঁচাও শ্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন কর্ণিবাড়ী ইউনিয়নের এলাকাবাসী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীদের উদ্যোগে কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া বাজারের রাস্তায় ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।


অনুষ্ঠিত মানববন্ধনে কর্নিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিন মন্ডল, উপজেলা কৃষকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান, চন্দনবাইশা পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, কর্ণিবাড়ী ইউপি ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষক মজনু খা বলেন বলেন, গত বছর আমার মত অনেকেই ফসল চাষ করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ফসলি জমির পাশে থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। এখনো ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর। তাই অবিলম্বে এই কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।


Facebook Comments Box


Posted ৪:০২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!