রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে ভেলাবাড়ি চেয়ারম্যান হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
184 বার পঠিত
সারিয়াকান্দিতে ভেলাবাড়ি চেয়ারম্যান হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সারিয়াকান্দিতে ১২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনকে হত্যার উদ্দ্যেশে হামলা করে আহত করার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এলাকাবাসীর আয়োজনে এই মানবন্ধন শেষে একই দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এর আগে মানবন্ধনে বক্ত্যব রাখেন, চেয়ারম্যান শরিফুল ইসলামের বড় ভাই আমিনুর ইসলাম, আকলিমা আক্তার ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য মশিউর রহমান বিশু প্রমুখ। বক্তরা বলেন, ঘটনার প্রধান আসামী মহির উদ্দিন একজন চিহ্নিত মাদক সেবী ও ব্যবসায়ী। এছাড়াও সে এলাকার কুখ্যাত সন্ত্রাসী, গুণ্ডা। ঘটনা ঘটনার ৭ দিন পেড়িয়ে গেল, কিন্তু পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা। আমরা মহির উদ্দিন সহ, সকল আসামীদের গ্রেফতার করে, আইনের কাঠগড়ায় দাঁড় ও দ্রুত শাস্তির দাবি করছি। বক্তরা আরো বলেন, ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


উল্লেখ্য; গত ১৫ই জনু রাত সাড়ে ৮টার দিকে ভেলাবাড়ি ইউনিয়ন ছাইহাটা গ্রামে পৌছুলে চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। পরে চেয়ারম্যানকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার চাচা হামিদার রহমান সহ আরো ৩জন আহত হন। পরে ৯ জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box


Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!