রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে পিংকি আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার   বুধবার, ২১ জুন ২০২৩
649 বার পঠিত
সারিয়াকান্দিতে পিংকি আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় পিংকি আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের অপফের আলীর ছেলে রহমত আলী ওরফে সিয়াম প্রায় সাড়ে ৪বছর আগে ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামের বাবর আলীর মেয়ে পিংকি আক্তার কে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ-বিবাদ লেগেই থাকতো। এরই মধ্যে পিংকির গর্ভে একটি মেয়ে সন্তান জন্ম হয়। তার বয়স তিন বছর। পিংকি আক্তার কে বিয়ে করার আগেও সিয়াম আরও একটি বিয়ে করেছিলেন। পিংকি আক্তার কে বিয়ে করার পরেও সে আরও একটি বিয়ে করেছেন।


স্থানীয়রা আরও জানান, সিয়াম তার ছোট বউকে নিয়ে ইন্ডিয়া হানিমুনেও গিয়েছিলেন। রহমত আলী সিয়াম পিংকি আক্তার ও তার তিন বছর বয়সী মেয়েকে বগুড়ায় ভাড়া বাসায় রাখতেন।

এ বিষয়ে রহমত আলী সিয়ামের সাথে কথা হলে তিনি আলোকিত বগুড়া’কে বলেন, আজ বুধবার সকালে আমি বাসা থেকে বাহিরে গেলে পিংকির বোন শান্তা আক্তার তাকে ফোন করে মৃত্যুর খবর জানান।


পিংকি আক্তারের বোন শান্তা আক্তার আলোকিত বগুড়া’কে বলেন, আমি সকালে বাসায় গিয়ে দেখি দরজা খোলা রয়েছে। বাসার ভিতরে ঢুকে দেখি আমার বোন পিংকি আক্তার বিছানায় শুয়ে আছে। আমি এতো বার ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের ডাক দেই। এবং মুখে পানি ছিটানোর পরেও তার কোনো সাড়াশব্দও নেই, হাত পা ঠান্ডা। পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শান্তা আক্তার আরও বলেন, আমার বোন পিংকি আর সিয়ামের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হতো তাই বলে সিমাম আমার বোন পিংকিকে এভাবে মারবে আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আমার বোনের মৃত্যুর রহস্য রয়েছে বলে মনে হয়।


এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই হোসেন আলী ও এসআই শামীম আহমেদসহ একদল পুলিশ পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এবং ময়নাতদন্ত শেষে মৃত্যুর মুল রহস্য জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:৫০ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!