রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে ইউপি সদস্যর নেতৃত্বে বসে জুয়ার আসর

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
147 বার পঠিত
শিবগঞ্জে ইউপি সদস্যর নেতৃত্বে বসে জুয়ার আসর

বগুড়ার শিবগঞ্জে এক ইউপি সদস্যের ছত্রছায়ায় চলছে জুয়া। উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি তিন মাথামোড় ভ্যান স্ট্যান্ডে নিয়মিত জুয়া খেলার পাশাপাশি মাদকের আসর বসানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন এলাকার লোকজন এই অনৈতিক কাজের প্রতিবাদ করতে না পারলেও গত কয়েকদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যেখানে ঐ ইউপি সদস্যকে অন্যন্যদের সঙ্গে জুয়া খেলতে দেখা গেছে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মোস্তফা কামাল তোতা(৩৮)। তিনি রায়নগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও টেপাগাড়ি গ্রামের বাসিন্দা।


নাম প্রকাশ না করার শর্তে টেপাগাড়ি গ্রামের এক যুবক (২৮) জানান, ইউপি সদস্য মোস্তফা কামাল তোতা টেপাগাড়ি তিন মাথা মোড় ভ্যান স্ট্যান্ডে শহিদুলের চায়ের দোকানের সামনে রাত ১১টার পর থেকে রোড লাইটের আলোয় রাত ভর জুয়া পরিচালনা করেন। এছাড়া তাঁর ছত্র ছায়ায় নির্বিঘ্নে মাদকের ব্যবসা করছে বেশ কয়েকজন মাদক কারবারি। কেউ কিছু বললে, তোতা বলে আমার হাত অনেক লম্বা। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ অনেক নেতাই আমার পকেটে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মোস্তফা কামাল তোতা আলোকিত বগুড়া’কে বলেন, তিন দিন রাতের বেলা বিদ্যুৎ না থাকায় অন্যন্যদের সাথে নিয়ে ম্যারেজ (তাস) খেলেছি। আমি খেলার কথা অস্বীকার করবো না। আমার সম্মানহানি করতে গোপনে এসব ভিডিও করে ছড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।


এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু জানান, আমি মাদক, জুয়াসহ যেকোন অনৈতিক কাজের ঘোর বিরোধী। এসবের সাথে সংশ্লিষ্ট যেই থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ আলোকিত বগুড়া’কে জানান, মাদক ও জুয়াসহ অনৈতিক কার্যকলাপে যেই জড়িত থাকুক না কেনো তাঁদের বিরুদ্ধে শিবগঞ্জ থানা পুলিশ সোচ্চার। অভিযুক্ত ইউপি সদস্যের বিষয়টি খোঁজ খবর নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।


Facebook Comments Box

Posted ১১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!