বগুড়ার সোনাতলা থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আল আমিন(৪৪)কে আটক করেছে।
সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারবাদ গ্রামের নিজাবত সরকারের ছেলে। আল আমিন বর্তমানে গাবতলীর সূখানপুকুর কালিয়ারঘাট গ্রামে শ্বশুর মোঃ আমিনুল ইসলাম এর বাড়িতে বসবাসরত।
আজ শনিবার সকালে পুলিশ তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, গত ৯ই জুন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসিনের নেতৃত্বে এসআই নূর ইসলাম, এএসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্সসহ দিগদাইড় ইউনিয়নের গণিয়ারিকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর আল আমিনের দেহ তল্লাশি করে সাত বোতল ফেন্সিডিলসহ সন্ধা সাড়ে ৭টায় তাকে আটক করে।
আজ শনিবার আটককৃত আল আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
Alokito Bogura | Editor & Publisher