রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

এম.এ রাশেদ, ধুনট   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
322 বার পঠিত
ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন।

আজ মঙ্গলবার (০৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধামাচাপা গ্রামে ৩টি পরিবার মৃত আজিজার মন্ডল এর ছেলে আবতাব হোসেন মন্ডল, মৃত সত্তকত মন্ডল এর ছেলে ফরহাদ মন্ডল ও আব্দুল হামিদ বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, মঙ্গলবার অনুমান সাড়ে ৭টার দিকে আবতাব হোসেন মন্ডল, ফরহাদ মন্ডল ও আব্দুল হামিদ বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় ৩ ব্যক্তির বসতঘর। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাড়িতে থাকা লোকজন কোন রকমে বের হতে পারলেও কোন মালামাল বের করতে পারেনি।

ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শামসুল আলম আলোকিত বগুড়া’কে বলেন, অগ্নিকান্ডের খবর শোনা মাত্রই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।


Facebook Comments Box


Posted ৬:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!