রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন -শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক, আলোকিত বগুড়া   সোমবার, ০৫ জুন ২০২৩
198 বার পঠিত
প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন -শাহাজাদী আলম লিপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছেন।

সোমবার (৫ জুন) সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পূর্ব সুজাইতপুর ৯নং ওয়ার্ডে সভাপতি আমিরুল ইসলাম বুলু ও রাধাকান্তপুর ১০নং যুব সমাজের উদ্যোগে ১০নং অবদার বাধের পশ্চিম পার্শ্বে চারালকান্দি বাধ মসজিদ প্রাঙ্গনে ফুটবল ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭নং পাকুল্লা ইউ.পি ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল ছাত্তার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


যুব সমাজের উদ্দেশ্যে লিপি আরও বলেন, সুস্থ ধারার সংস্কৃতিই পারে যুব সমাজকে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে। এছাড়া দেশের মানুষকে তথা দেশকে উন্নত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে’।

এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং তেকানী চুকাইনগর ইউপি ৪নং ওয়ার্ড মেম্বার আতাউল রহমান নিশান, মেহেদী হাসান হিরু, জাহিদ হাসান ইউনুছ,খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক নুরুল ইসলাম, ইমদাদুল হক, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান বাবুল, যুবলীগ নেতা রেজাউল করিম রনি, ফুলবাড়ী বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর হোসেন, রাকিবুল হাসান সাগর, সালেহ আহমেদ সৈকতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আয়োজিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতায় কামারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব ২-১ গোলে রাধাকান্তপুর যুব সমাজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি জয় ও পরাজয় দলের হাতে একটি করে খাসি তুলে দেন।

Facebook Comments Box


Posted ৯:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!