রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

এস এম দৌলত, স্টাফ রিপোর্টার   রবিবার, ০৪ জুন ২০২৩
228 বার পঠিত
বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার বেলা ১১টায় জিলা স্কুলে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তাঁর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা বগুড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিজেদেরকে তৈরি করবেন।


অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শিক্ষা অফিসার হযরত আলী।

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, আতাহার শাকিল, রেবেকা সুলতানা ডলি প্রমুখ।


মেলায় মোট ৭০টি স্টল স্থান পেয়েছে। বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহন করে। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরে।

Facebook Comments Box


Posted ৩:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!