শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ২৩ মে ২০২৩
811 বার পঠিত
তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৩মে মঙ্গলবার মেয়র পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাঁরা হলেন- আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র তালোড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, তালোড়া পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল খন্দকার, স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তালোড়া পৌর শাখার সহসভাপতি মাওঃ কামরুল ইসলাম রুবেল ও স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার।


এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।


Facebook Comments Box


Posted ১১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!