রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় লোহাগাড়া নদীতে এসিল‍্যান্ডের অভিযান; জালের বেড়া অপসারণ

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   শুক্রবার, ১৯ মে ২০২৩
264 বার পঠিত
সোনাতলায় লোহাগাড়া নদীতে এসিল‍্যান্ডের অভিযান; জালের বেড়া অপসারণ

বগুড়ার সোনাতলায় এসিল‍্যান্ড(সহকারী কমিশনার ভূমি )ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট কুরশিয়া আক্তার দিগদাইর ইউনিয়নের লোহাগাড়া নদীতে আকস্মিকভাবে অভিযান চালিয়ে নদীতে থাকা জালের বেড়া ও বালির বস্তার বাঁধ অপসারণ করেছেন। ১৮ মে বিকেলে এ অভিযানে অনেক জাল জব্দ করা হয়। এ সময় উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান ও মৎস সম্প্রসারণ অফিসার রোকসানা তার সাথে ছিলেন।

জানা যায়, লোহাগাড়া নদীর মূলবাড়ী এলাকায় ব্রীজের নীচে বালুর বস্তা দিয়ে বেঁধে পানির প্রবাহ বন্ধ করে এবং ব্রীজের দুইপাশে জালের বেড়া দিয়ে দীর্ঘদিন যাবৎ সমবায় মৎস্যজীবীর সদস‍্যরা অবৈধভাবে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এ বছরও মৎস্যজীবীরা অনেক টাকার মাছের পোনা ছেড়েছিল। এ বিষয়টি এলাকাবাসীর মধ‍্যে ছিল চাপাক্ষোভ।


বিষয়টির ব‍্যাপারে উপজেলা প্রশাসন অবগত হওয়ার পর অভিযানের মাধ‍্যমে জালের বেড়া ও বালুর বস্তা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধা দূর করেন। নদী এখন মুক্ত এরুপ সংবাদ পেয়ে পরের দিন ১৯ মে শুক্রবার সকাল থেকে সন্ধা পযর্ন্ত এলাকার জনসাধারন হৈ দিয়ে নদীতে নেমে মৎস্যজীবীদের ছেড়ে দেয়া মাছ ধরেছে বলে জানিয়েছেন মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক যুধিষ্ঠি প্রামানিক।

এ ব‍্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার জানান, নদীর পানির স্বাভাবিক প্রবাহের বাঁধা দূর করতেই এ অভিযান চালানো হয়েছে।


Facebook Comments Box


Posted ৬:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!