রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

“সোনাতলায় জোরপূর্বক জমির মাটি ও ড্রেজারে বালু তুলে বিক্রি করছে ভূমিদস‍্যুরা” শিরোনামে আলোকিত বগুড়া’য় সংবাদ প্রকাশের পর এসিল‍্যান্ডের অভিযান

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   বুধবার, ১৭ মে ২০২৩
283 বার পঠিত
“সোনাতলায় জোরপূর্বক জমির মাটি ও ড্রেজারে বালু তুলে বিক্রি করছে ভূমিদস‍্যুরা” শিরোনামে আলোকিত বগুড়া’য় সংবাদ প্রকাশের পর এসিল‍্যান্ডের অভিযান

“সোনাতলায় জোরপূর্বক জমির মাটি ও ড্রেজারে বালু তুলে বিক্রি করছে ভূমিদস‍্যুরা” শিরোনামে ‘আলোকিত বগুড়া’ নিউজ পোর্টালে প্রিন্ট ও ভিডিও সংবাদ প্রকাশের পর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট কুরশিয়া আক্তার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারালকান্দিতে মাটি ও ড্রেজারে বালু উত্তোলন পয়েন্টে অভিযান চালিয়েছেন।

তিনি আজ ১৭ মে (বুধবার) দুপুরে নজরুল ইসলাম বেকুল, রশিদুল ইসলাম ও মোর্শেদ কিবরিয়া টাইম এদের যৌথ পয়েন্টে অভিযান চালিয়ে মাটি কাটার ভেকু মেশিনের ২টি ব‍্যাটারি ও অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস করেন।


এ সময় মালিকরা পালিয়ে থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট কুরশিয়া আক্তার।

এছাড়াও ফাইম, টুনু ও অহেদুলের ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়েছে এবং ভূমিদস‍্যু টুনু কর্তৃক ১০নম্বরে মাটি দ্বারা ভরাট একটি ব্রীজের মুখ খুলে দেওয়া হয় এ অভিযানে।


Facebook Comments Box


Posted ১১:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!