রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এম.এ রাশেদ, আলোকিত বগুড়া   বুধবার, ১০ মে ২০২৩
173 বার পঠিত
বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ই মে) সকাল ১০ টার দিকে কল্যাণ সভার শুরুতেই গত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্ব-সম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ তাদের বক্তব্যে বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানের নিমিত্তে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক সমাধান প্রদান ও আশ্বস্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় এপ্রিল/২০২৩ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বগুড়া জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও অর্থ পুরস্কৃত করা হয়। এছাড়াও সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত পুলিশ সদস্যদেরকে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


পরে বেলা ১২.৩০ ঘটিকায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল সিনিয়র কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।

Facebook Comments Box


Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!