শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেরপুরে দুই কোচের মুখোমুখি সংঘর্ষ; আহত ৩০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
234 বার পঠিত
শেরপুরে দুই কোচের মুখোমুখি সংঘর্ষ; আহত ৩০

বগুড়া শেরপুর উপজেলায় ধুনকন্ডি এলাকায় দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে । আহতদের এখনো নাম পরিচয় পাওয়া যায় নাই।

আজ ৪ মে বৃহস্পতিবার দুপুর তিনটার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ধুনকন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা টি আর পরিবহনের যাত্রীবাহী কোচ যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ধুনকন্ডি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়া গামী যাত্রীবাহী আল-আমিন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই কোচের ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়। এ দুর্ঘটনায় দুই কোচের দুই জন যাত্রী কোচের চাকায় আটকে পড়ে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মতও আহত হয়েছে । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন আলোকিত বগুড়া’কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের কে উদ্ধার করে হাসপাতালে পূরণ করা হয়েছে কোচ দুটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!