মালিক শ্রমিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হলো মহান মে দিবস। দিবসের শুরুতে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন খন্ড-খন্ড র্যালি বের করে। শ্রমিক সংগঠনগুলো র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়।
এরপর শ্রমিক সংগঠনগুলোর সমন¦য়ে জেলা প্রশাসন ও বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে। এই র্যালিতে অংশ নেয় জাতীয় শ্রমিক লীগ, দর্জ্জি শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, দোকান শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
সংগঠনগুলো নিজ-নিজ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অতিরিক্ত পুলিশ স্নিগ্ধা আকতার, জেলা আওয়ামী লীগর সভাপতি মজিবর রহমান মজনু, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান আলী আলাল প্রমুখ।
Posted ৫:১২ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩
Alokito Bogura | Editor & Publisher