শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঈদের আমেজ না কাটতেই বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
297 বার পঠিত
ঈদের আমেজ না কাটতেই বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুর আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ সি-ব্লক হাইওয়ে পাকা রাস্তার উপর আজ ২৩এপ্রিল (রবিবার) দুপুর প্রায় ১২টার দিকে যাত্রীবাহী বাস টিআর পরিবহনের সাথে এক মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। উক্ত নিহত মোটরসাইকেল আরোহীর নাম রাজা মিয়া। সে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের শুকর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টিআর পরিবহনের সাথে এক মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজা মিয়া। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।


এ বিষয়ে নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নাল আবেদীন। নিহত ব্যক্তির প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক আছে। এ বিষয়ে আইনগত বিধি-ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box


Posted ৮:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!