বগুড়ার সোনাতলায় কালার ফেস্ট প্রোগ্রামের মাধ্যমে আজ উপজেলার জোড়গাছা, সদর ইউনিয়ন এবং পৌর এলাকার অসচ্ছল পরিবারের ১২০জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।
আয়োজকদের উদ্দেশ্য হলো, এলাকাবাসি চাইলে ক্ষুদ্র-ক্ষুদ্র প্রচেষ্টা মিলেই পোশাক উৎসবটা করা সম্ভব।
মানবতার সেবাই আমাদের লক্ষ্য, “সুবিধা বঞ্চিত মানুষের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য ”
আজ ২০এপ্রিল বৃহস্পতিবার সকালে ইচ্ছা শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ারদের সহযোগিতায় শিশুদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
নতুন পোশাক পাওয়া শিশুদের কয়েক জন বলে, ঈদের নতুন গেঞ্জি পেয়ে আমরা খুব খুশি ।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়কারী রাশেদুজ্জামান রন, দিশারী ফুড এন্ড বেভারেজ এর স্বত্ত্বাধীকারি এমন রহমান সাগর ও ভলেন্টিয়ারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher