বগুড়ার সোনাতলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম-পুলিশ ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে কর্তব্যরত নাইটগার্ডদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৯ এপ্রিল বুধবার সকালে সোনাতলা থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জান লীটন প্রধান অতিথি থেকে ৭০ জন গ্রাম পুলিশ ও ৩০ জন নাইটগার্ডকে ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথির সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, কবি ও লেখক এম রহমান সাগর, জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন সহ থানা সকল পুলিশ অফিসার ও পুলিশের কনস্টেবলরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher