বগুড়ার সোনাতলা উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসামিয়াসহ রোগে আক্রান্ত অসহায় রোগিদের মাঝে সরকারি সাহায্যের ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও সাংসদের একমাত্র পুত্র বিশিষ্ঠ শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল।
এ সময় উপজেলা সমাজসেবা সহ অন্যান্য দপ্তরের অফিসাররা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন। পরে র্যালি শেষে একই স্থানে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Posted ৭:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher