শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কৌশলে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
417 বার পঠিত
কৌশলে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

বগুড়ার সোনাতলায় বাবা-মা তারাবি নামাজ পড়তে মসজিদে যাওয়ার সুযোগে তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাকিবুল হাসান রাকিব নামের এক লম্পট যুবকের বিরুদ্ধে। রাকিব উপজেলার পাকুল্লা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামের মো.দিলবর হোসেনের ছেলে।

এ ঘটনায় ধর্ষিতার অভিভাবক থানায় মামলা করলে তাৎখানিক অভিযান চালিয়ে পুলিশ ধর্ষক রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।


মামলা সুত্রে জানা যায়, এক মাসের প্রেমের সুবাদে গত ১৪ এপ্রিল রাত্রি সাড়ে ৮টার দিকে কৌশলে লম্পট যুবক মেয়েটিকে তাদের বাড়ির পিছনে গল্প করার জন্য ডেকে নেয়। সেখানে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে রাকিব। এ সময় মেয়েটির বাবা-মা গ্রামের মসজিদে তারাবি নামাজ আদায় করতে গিয়েছিল। নামাজ শেষে বাড়িতে আসলে মেয়েটি সব ঘটনা বাবা-মাকে বলে। বাবা-মা তাদের আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করে ১৬ এপ্রিল স্থানীয় থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

এ ঘটনায় ধর্ষিতার বাবা জানান, তার পরিবারটি একটি অসহায় পরিবার। দিন আনেন দিন খান। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচারের মাধ্যমে ধর্ষকের ফাঁসির দাবি জানান।


এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ধর্ষিতার অভিভাবক থানায় মামলা করার সাথে সাথে ধর্ষক রাকিবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!