শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদরের ১১টি ইউনিয়নে লিফলেট বিতরণ

বগুড়া (সদর) প্রতিনিধি   সোমবার, ১০ এপ্রিল ২০২৩
269 বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদরের ১১টি ইউনিয়নে লিফলেট বিতরণ

বিএনপির ১০ দফা দাবী বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বগুড়া সদরের ১১টি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়।

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ রেজাউল করিম বাদশা। নামুজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। শাখারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম। নুনগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নাজমা আক্তার।


সাবগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন। এরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস। শেখেরকোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা রশিদ।

নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে দায়িত্বে ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি,ইউপি চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সহিদুল ইসলাম সরকার। গোকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ফেরদৌস আলম পিলু। ফাপোর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাসেত।


এছাড়াও স্ব-স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৯:১২ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!