রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে নিসচা’র ঈদ উপহার পেলেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার

আলোকিত বগুড়া   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
139 বার পঠিত
শিবগঞ্জে নিসচা’র ঈদ উপহার পেলেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবার সমূহ পেলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ঈদ উপহার। শনিবার (৮এপ্রিল) বিকালে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ফুড গ্যালারী চাইনিজ রেস্টুরেন্টে আহত ও নিহত পরিবারের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়।

নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।


সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল হান্নান। এসময় উপস্তিত ছিলেন সংগঠনটির সাধারণ অর্থ সম্পাদক মাস্টার সোহাগ আলী, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, আঃ রহিম প্রমূখ।

পরে সড়ক দুর্ঘটনা নিহত ও আহত পরিবারদের সম্মানে ইফতার বিতরণ করা হয় এবং ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, ঈদের নতুন পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রাণহানি প্রতিরোধে সড়কে চালক ও পথচারীদের সতর্কভাবে চলাচলের আহবান জানান।


Facebook Comments Box


Posted ১০:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!