রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় সৈয়দ মোমেনা মোন্তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল তেকানী চুকাইনগর ও মধুপুর ইউনিয়নের ৮’শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছেন।
বিতরণ উপলক্ষে ৮ এপ্রিল(শনিবার) সকালে তেকানী চুকাইনগরের কাচারী বাজার ও বিকেলে মধুপুরের হরিখালি বাজারে আলোচনা সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল। তেকানী চুকাইনগরের ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল ও আ’লীগ নেতা আলহাজ্ব দবির হোসেন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম সম্পাদক জিন্নাতুল আলম,উপজেলা আ’লীগের সহসভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল। আরও বক্তব্য দেন উপজলা আ’লীগ নেতা রাজেন্দ্র প্রশাদ,তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার প্রমুখ।
বগুড়া পৌর জাতীয় শ্রমিকলীগের যুগ্মসম্পাদক মীর আলম পলাশ ও তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সায়েম রাসেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আব্দুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খন্দকার সহ এলাকার সূধীজন ও সুবিধাভোগীরা।
Posted ৯:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher