শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় মোমেনা মোন্তাজ কলেজের উদ‍্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলোকিত বগুড়া   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
288 বার পঠিত
সোনাতলায় মোমেনা মোন্তাজ কলেজের উদ‍্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলার পাকুল্লায় সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজের উদ‍্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে পাকুল্লা সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ মাঠে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা ওয়ান ফার্মা লিমিটেডের পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ‍্যামল। এতে প্রধান অতিথির বক্তব‍্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব‍্য দেন, মোস্তাফিজুর রহমান শ‍্যামলের সহধর্মিনী নাজমুন্নাহার আখি, সাজ্জাদ হোসেন, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক সাদিয়া সাবরিন পিংকি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম‍্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা। আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি’র সাবেক চেয়ারম‍্যান অধ‍্যক্ষ শামছুল হক মন্ডল, পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো ও মাহফুজার রহমান।


এ সময় তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি খন্দকার মহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খন্দকার, আব্দুস সামাদ মাষ্টার, আলহাজ্ব এনামুল হক মাষ্টারসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এম রাসেদ।

Facebook Comments Box


Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!